রেলের কর্মীদের জন্য যে স্টাফ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল এ বার সেই ট্রেনে উঠতে পারবেন ব্যাঙ্ককর্মীরা। করোনা সংক্রমণের উপর হ্রাস টানতে রাজ্যে জারি কড়া বিধিনিষেধ। বন্ধ লোকাল ট্রেন। তবে খোলা রয়েছে ব্যাঙ্ক। প্রতিদিন ব্যাঙ্কে যেতে গিয়ে সমস্যায় পড়ছিলেন কর্মীরা। সম্প্রতি স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি চেয়ে রাজ্য ও রেলকে চিঠি দিয়েছিল ইউনাইটেড ফোরাম ফর ব্যাঙ্ক ইউনিয়নস। এ বিষয়ে কোনও আপত্তি নেই বলে রাজ্যকে জানায় রেল। এরপর রাজ্যের তরফেও কোনও আপত্তি নেই বলে মঙ্গলবার ব্যাঙ্ক সংগঠনগুলিকে জানানো হয়েছে। ফলে এখন থেকে স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার ছাড় পেলেন ব্যাঙ্ককর্মীরাও।