সোমবারের মতো স্থগিত নারদ মামলার শুনানি, পরবর্তী শুনানি মঙ্গলবার

Updated : May 31, 2021 17:26
|
Editorji News Desk

সোমবারের মতো স্থগিত হয়ে গেল নারদ মামলার শুনানি। এই মামলার শুনানি অন্য রাজ্যে করার জন্য আবেদন করেছিল সিবিআই। এই মর্মেই সোমবার কলকাতা হাইকোর্টে শুরু হয় শুনানি। এদিকে এই আবেদন না শোনার জন্য আর্জি জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তাঁর দাবি, ফৌজদারি মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিতে পারে না এই আদালত। এদিকে বেঞ্চের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলায় কিশোর দত্তকে কড়া ভাষায় উত্তর দেন বিচারপতি সৌমেন সেন এবং হরিশ টন্ডন। এরপর নারদ মামলাটি অন্য রাজ্যে স্থানান্তরের আবেদন আদালতে পেশ করেন তুষার মেহতা। যদিও যান্ত্রিক গোলযোগের কারণে সিবিআইয়ের আইনজীবীদের পাঠানো আবেদনের সব ফাইল আসেনি। এরপরই স্থগিত হয় শুনানি। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার সাড়ে ১১টায়।

kolkata highcourt

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট