আইপিএলের প্লে অফ খেলার স্বপ্ন ক্রমশ ফিকে হচ্ছে নাইটদের। ৭ ম্যাচের মধ্যে ৫টিতেই হারতে হল কেকেআর-কে। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাইটরা তোলেন ৬ উইকেটে ১৫৪ রান। ২৭ বলে ৪৫ করেন আন্দ্রে রাসেল।।জবাবে ব্যাট করতে নেমে ২১ বল বাকি থাকতেই অতি সহজে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। ৪১ বলে ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন পৃথ্বী শ। ৭ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে কেকেআরের প্লে অফের শিকে ছেঁড়া এখনই যথেষ্ট কঠিন।