বিধানসভা নির্বাচনে পরাজয় মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। কিন্তু তাঁদের সুরে সুর মেলাতে রাজি ছিলেন না টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অভিনন্দন জানাব না, জনগণের রায়কে 'সম্মান' জানানোর কথাও বলব না। আমি মনে করি বাংলার মানুষ এই দুর্নীতিগ্রস্থ, ব্যর্থ সরকার এবং একজন নিষ্ঠুর মহিলাকে ক্ষমতায় ফিরিয়ে ঐতিহাসিক ভুল করলেন।' এরপরই তাঁর মন্তব্য, 'একজন নাগরিক হিসেবে আমি জনগণের রায় মেনে চলব- এইটুকুই। তারচেয়ে বেশিও নয়, কমও নয়।' পরে অবশ্য এই টুইট মুছে দেন তিনি।