ল্যাম্পপোস্টে বেঁধে মারার হুমকি রত্নার, লালবাজারে অভিযোগ 'আতঙ্কিত' বৈশাখীর

Updated : Jun 17, 2021 12:31
|
Editorji News Desk

রত্না চট্টোপাধ্যায় তাঁকে ল্যাম্পপোস্টে বেঁধে মারার হুমকি দিয়েছেন। তাই তিনি আতঙ্কিত। এই মর্মে লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের কাছে বেহালা পূর্বের বিধায়িকার নামে অভিযোগ দায়ের করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। চিঠিতে বৈশাখী লিখেছেন, 'রত্না চট্টোপাধ্যায় আমাকে হুমকি দিচ্ছেন। প্রকাশ্যে সংবাদমাধ্যমে বলছেন, ল্যাম্পপোস্টে বেঁধে আমাকে-শোভনকে পেটানো হবে।'
রত্নাকে প্রভাবশালী উল্লেখ করে বৈশাখী লেখেন, 'উনি এখন শুধু তৃণমূলের একজন নেত্রী নন, উনি প্রভাবশালী বিধায়ক। আগেও অভিযোগ করেছিলাম, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।' রত্নার পাল্টা মন্তব্য, ''উনি সিপি-র কাছে গিয়েছেন, আমি সব প্রশাসকের কাছে যাব। তাঁদের কাছে গিয়ে আমার স্বামীর নিরাপত্তার আর্জি জানাব।" তাঁর দাবি, শোভনের সম্পত্তি হাতিয়ে নেওয়াই ছিল বৈশাখীর আসল পরিকল্পনা।

baisakhilalbajar

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট