বেহালার পূর্ব ও পশ্চিমে বিজেপির প্রার্থী টলিউডের দুই অভিনেত্রী পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুক্রবার তাঁদের দু'জনের সমর্থনেই রোড শো করলেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বেহালা চৌরাস্তা থেকে ডায়মন্ড পার্ক পর্যন্ত হুডখোলা জিপে চড়ে রোড শো করেন প্রার্থীরা। গেরুয়া বেলুন ও ফেস্টুনে ভরা ছিল রোড শো। তিন তারকাকে দেখার জন্য রাস্তার ধারে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের উদ্দেশে গাড়ি থেকেই হাত নাড়তে দেখা যায় বিজেপির তিন তারকা প্রার্থীকে।