দেশজুড়ে যখন ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে দেশের কোভিড পরিস্থিতি, তখন ভারতীয় ক্রিকেটার ও ভারতীয় বোর্ডের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুললেন অলিম্পিকে পদকজয়ী শুটার অভিনব বিন্দ্রা । ক্ষোভ উগরে দিয়েছেন অভিনব, তাঁর বক্তব্য, দেশের বর্তমান পরিস্থিতি থেকে নজর সরিয়ে ক্রিকেটাররা অন্ধ বা বধির সেজে থাকতে পারেন না! তাঁদের উচিত, এই কঠিন সময়ে এগিয়ে আসা। আর্থিকভাবে সাহায্য করে দেশের মানুষের পাশে দাঁড়ানো! বিন্দ্রার বক্তব্য, তিনি সৌরভের জায়গায় থাকলে আর্থিকভাবে সাহায্য করতেন দেশকে। “জানি, আইপিএল চ্যারিটি নয়। কিন্তু আমি বোর্ড প্রেসিডেন্ট থাকলে অর্থ দিতাম দেশকে। তা দিয়ে টিকা কেনাই হোক বা অন্য কিছু।”