জয় দিয়ে ইউরো কাপ অভিযান শুরু করল অস্ট্রিয়া। গ্রুপ সি-র ম্যাচে বুখারেস্টে উত্তর ম্যাসিডোনিয়াকে তারা হারাল ৩-১ গোলে। ম্যাচের ১৮ মিনিটে স্টেফান লেইনারের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। ২৮ মিনিটে সমতা ফেরান গোরান পান্ডেভ। এদিনের ম্যাচে বল দখলের লড়াইয়ে উত্তর ম্যাসিডোনিয়ার চেয়ে অনেকটাই এগিয়ে ছিল অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ঝাঁপায় অস্ট্রিয়া। জয় নিশ্চিত হয় পরিবর্ত হিসেবে নামা দুই ফুটবলারের গোলে। ৭৮ মিনিটে অস্ট্রিয়াকে এগিয়ে দেন মাইকেল গ্রেগরিৎস্ক। ৮৯ মিনিটে ব্যবধান বাড়ান মার্কো অর্নাউটোভিক। অস্ট্রিয়ার পরের ম্যাচ শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে।