অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার ক্রিকেট দল পাশে দাঁড়াল ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দেলনের। ক্রিকেট মাঠে হাঁটু মুড়ে বসে বর্ণবৈষম্যের শিকার হওয়া মানুষদের শ্রদ্ধা জানালেন তাঁরা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলার আগে অজি ক্রিকেটাররা সেন্ট লুসিয়া স্টেডিয়াম হাঁটু গেড়ে বসেন। তাঁদের সঙ্গে প্রতিবাদে অংশ নেন ক্যারিবিয়ানরাও। ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, বর্ণবৈষম্যের শিকার যাঁরা হয়েছেন, তাঁদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানাতেই এমন পদক্ষেপ।
মাঠের লড়াইতে অবশ্য হেরে গিয়েছেন ফিঞ্চরা। তাঁদের ১৮ রানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৪৬ রান তাড়া করতে গিয়ে ১২৭ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস।