মঙ্গলবার শেষ মুহূর্তের প্রচার সেরে ফেরার পথে ময়না বাজারে আক্রান্ত হয়েছিলেন বিজেপির তারকা প্রার্থী ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তাঁর গাড়িতে তৃণমূল কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছিল বলে অভিযোগ। ওই ঘটনার পরই বুধবার বাড়িয়ে দেওয়া হল তাঁর নিরাপত্তা। এখন থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। তাঁকে ঘিরে রাখবে ২০ জন সিআরপিএফ জওয়ান। আর তাঁর নিরাপত্তার জন্য থাকবে হোম প্রোটেকশন এবং ক্লোজ প্রোটেকশন টিম।