Copa America:কোপার সেমিফাইনালে কলম্বিয়াকে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে পরাজিত করে ফাইনালে আর্জেন্তিনা

Updated : Jul 07, 2021 10:23
|
Editorji News Desk

কোপার সেমিফাইনালে কলম্বিয়াকে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়েছিল।  খেতাবি লড়াইয়ে মেসিরা মুখোমুখি হবেন নেইমারের ব্রাজিলের।ম্যাচের শুরুতেই মার্টিনেজকে দিয়ে গোল করালেন মেসি। ৭ মিনিটের মাথায় মেসির পাস থেকে করা লউতারো মার্টিনেজের গোলে ১-০ এগিয়ে যায় আর্জেন্তিনা।প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে কারদোনার পাস থেকে গোল করে সমতা ফেরান কলম্বিয়ার ডায়াজ। পেনাল্টি শুট-আউট শুরু। প্রথমে শটে  কলম্বিয়ার হয়ে গোল করেন কুয়াদ্রাদো।আর্জেন্টিনার হয়ে পাল্টা গোল মেসির।এরপর কলম্বিয়া ও আর্জেন্টিনা দুপক্ষই একটি করে পেনাল্টি মিস করে। তৈরি হয় রুদ্ধশ্বাস মুহূর্ত।এরপর কলম্বিয়ার মিনার শট বাঁচিয়ে দেন আর্জেন্টিনার গোলকিপার।এরপর আর্জেন্টিনার হয়ে গোল করেন পারদেস।এরপর কলম্বিয়া ও আর্জেন্টিনা একটি করে গোল করলেও কলম্বিয়ার শেষ পেনাল্টি আটকে দেয় আর্জেন্টিনা।পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে জয়ী হয়ে ফাইনালে পৌঁছে গেল মেসির দল। এবার ফাইানালে মহাযুদ্ধের অপেক্ষা নেইমার বনাম মেসির।

ColombiaCopa AmericaArgentina

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও