গরুপাচারকাণ্ডে এবার সিবিআইয়ের নজরে অনুব্রত মন্ডল। অনুব্রত মণ্ডল ও তাঁর সঙ্গীকে তলব করেছে সিবিআই।মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের জেলা সভাপতিকে। সিবিআইয়ের দাবি, গরুপাচারকাণ্ডে সাক্ষীদের বয়ানেই অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে । ২৯ এপ্রিল বীরভূমে ভোট, সে কারনেই এই জরুরি তলব, প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিবিআই দফতরে তাঁকে যেতে বারন করেছেন বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।