নীল বাতি গাড়ি নিয়ে শহরে ফের গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার। ধৃত ব্যক্তির নাম রাজর্ষি ভট্টাচার্য। তিনি বেলঘড়িয়া দক্ষিণেশ্বরে পি সি ব্যানার্জি লেনের বাসিন্দা।
তাঁর বিরুদ্ধে আইপিএস অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তির থেকে দুই লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠে এসছে। সোমবার রাতে তাঁকে কলকাতা পুলিশ গ্রেফতার করে। যদিও ধৃতের বাড়ির লোক জানিয়েছেন, ওই ব্যক্তি র-এ কাজ করতেন। এলাকার লোকজনেরা জানতেন ধৃত ব্যক্তি পুলিশ অফিসার।
অভিযোগ, এলাকার এক ব্যক্তিকে বন্দুক দেখিয়ে ভয় দেখান রাজর্ষি। যদিও অন্য প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি এলাকায় ভালো লোক হিসেবে পরিচিত। এলাকার পুরপ্রতিনিধিও জানিয়েছেন, রাজর্ষি ভালো মানুষ।