আলিপুর চিড়িয়াখানা পেল তার নতুন সদস্যদের। চিড়িয়াখানার ইয়েলো অ্যানাকন্ডা নয'টি শিশুর জন্ম দিয়েছে। ২০১৯ সালে মাদ্রাজ থেকে চারটি ইয়েলো অ্যানাকন্ডা আনা হয়েছিল আলিপুর চিড়িয়াখানায় । তারা পরে আরও ১১টি শিশুর জন্ম দেয়। কিন্তু তাদের মধ্যে মাত্র ৭টি বেঁচে থাকে। মারা যায় বাকি ৪টি। গত ১১ জুলাই এই ইয়েলো অ্যানাকন্ডার আরো ৯টি শিশুর জন্ম হয়েছে। এখন আলিপুর চিড়িয়াখানায় মোট ইয়োলো অ্যানাকন্ডার সংখ্যা দাঁড়াল ২০টি। খুব তাড়াতাড়ি এই অ্যানাকন্ডার শিশুগুলোকে জনসমক্ষে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।