বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একাধিকবার রাজ্যে প্রচারে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। ফের রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সমর্থনে একটি রোড শো করেন তিনি। সিঙ্গুরের দুলেপাড়া মোড় থেকে সিঙ্গুর থানা পর্যন্ত রোড শো করেন। কাটআউট, বেলুন ও দলীয় পতাকা নিয়ে মিছিলে যোগ দিয়েছিলেন বহু কর্মী-সমর্থক। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য রাস্তার পাশে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের উদ্দেশে গাড়ি থেকে হাত নাড়েন অমিত শাহ।