ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রচুর কর্মী-সমর্থক যোগ দিয়েছিলেন এই রোড শোতে। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য রাস্তার ধারে ভিড় জমিয়ে ছিলেন স্থানীয়রা। গাড়ি থেকে তাঁদের উদ্দেশে ফুল ছুড়ে দেন অমিত শাহ। রোড শো শেষ করে এক রিকশা চালকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। উপস্থিত ছিলেন রাজীবও। মাটির থালায় কলাপাতা রেখে তার উপরই তাঁদের খাবার পরিবেশন করা হয়।