দৈনিক সংক্রমণ ৩ লক্ষ ছুঁই ছুঁই, দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ

Updated : Apr 21, 2021 10:57
|
Editorji News Desk

দৈনিক করোনা সংক্রমণে নতুন রেকর্ড গড়ল ভারত। সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত এটাই সর্বকালীন দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ। ভারতের আগে, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়ল দেশ। গত ২৪-ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ২৩। করোনা প্রথম ওয়েভের সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর দেশে দৈনিক সংক্রমণ শিখরে পৌঁছেছিল। সেই সংখ্য়া ছিল ৯৮ হাজার ৭৯৫। অর্থাৎ, এদিনের সংখ্যা সেদিনের প্রায় তিনগুণ। বিশ্বে এখনও পর্যন্ত একটাই দেশে দৈনিক সংক্রমণ ৩ লক্ষের বেশি হয়েছিল। চলতি বছরের ৮ জানুয়ারি মার্কিন মুলুকে দৈন সংক্রমণ ছুঁয়েছিল ৩.০৭ লক্ষ। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০-এ। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩। 

CoronaCovid +vehealth bulletin

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার