ইউরো কাপে জয়ে ফিরল রাশিয়া। প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের কাছে ০-৩ গোলে হেরে গিয়েছিল তারা। বুধবার দ্বিতীয় ম্যাচে ফিনল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দিল রাশিয়া। সৌজন্যে আলেক্সেই মিরানচুকের গোল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফিনল্যান্ডের জালে বল জড়িয়ে দেন মিরানচুক। গ্রুপ এ-র অন্য ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর রাস্তা পরিষ্কার করে ফেলল ওয়েলস। গ্যারেল বেলের পেনাল্টি মিস সত্ত্বেও জিততে সমস্যা হয়নি তাদের।