বাবুল সুপ্রিয়র পর এবার অগ্নিমিত্রা পাল। দ্বিতায়বার করোনা আক্রান্ত হলেন বিজেপি নেত্রী। আসানসোল দক্ষিণের বিধায়ক গত বছরই করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবছর কোভিডের বাড়বাড়ন্তের জেরে ফের সংক্রমিত তিনি। কলকাতায় নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
তবে আসানসোলবাসী এবং দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, শীঘ্রই সুস্থ হয়ে আসানসোলে ফিরবেন তিনি। প্রত্যেককে সতর্ক করেছেন তিনি। বলেছেন, ডবল মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে।