পঞ্চম দফার ভোটে উত্তপ্ত পানিহাটি। ২২ নং বুথে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃমমূল কর্মীরা। বিজেপি প্রার্থীকে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়। বিজেপি প্রার্থীকে অবিলম্বে এলাকা ছাড়ার দাবি জানান তৃণমূল কর্মীরা।