গত মাসের শেষে মার্কিন ড্রোন হানায় (US drone strike) আফগানিস্তানে (Afghanistan) একটি পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছিল। তার মধ্যে ৭ জনই শিশু আমেরিকা দাবি করেছিল, ওই হামলায় ইসলামিক স্টেট (IS) জঙ্গীগোষ্ঠীর সদস্যদের মৃত্যু হয়েছে। কিন্তু মৃতদের পরিবারের দাবি, বিষয়টি আদপেই তেমন নয়।
এমাল আহমেদি নামে এক ব্যক্তির তিন বছরের মেয়ে মারা গিয়েছে ওই হামলায়। তাঁর দাবি, মার্কিন কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে তদন্ত করে দেখুক বিষয়টি।
গত মাসের ২৯ তারিখ আমেরিকা ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতী হামলার বিরুদ্ধে ওই ড্রোন হামলা চালায় বলে জানিয়েছিল পেন্টাগন।
যদিও এমাল অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছেন, তাঁদের সঙ্গে আইসিসের কোনো সম্পর্কই নেই।