করোনার দ্বিতীয় ঢেউতে উদ্বিগ্ন রাজ্য সরকার। মঙ্গলবার রাতে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮১৯জন। শুধু কলকাতাতেই আক্রান্ত ২ হাজার ২৩৪জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১ হাজার ৯০২। রাজ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৮০৫জন।