করোনার দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়েছে ৭৩০ জন চিকিৎসকের। বুধবার এ কথা জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। মৃত চিকিৎসকের সংখ্যা সবচেয়ে বেশি বিহারে। করোনায় বিহারে ১১৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে মৃত চিকিৎসকের সংখ্যা ১০৯। উত্তরপ্রদেশে ৭৯ জন, অন্ধ্রপ্রদেশে ৩৮, তেলেঙ্গানায় ৩৭ জন, কর্ণাটকে ৯ জন, কেরলে ২৪ জন এবং ওড়িশায় ৩১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে ২৩ জন চিকিৎসকের প্রাণহানি হয়েছে।