বৃহস্পতিবার থেকে রাজ্যে ৪ লক্ষ করে ভ্যাকসিন দেওয়া হবে। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর।এদিন মুখ্যমন্ত্রী বলেন করোনা ভ্যাকসিনের ২ কোটি ডোজ দিয়েছে রাজ্য সরকার। ৩৩ লক্ষ সুপার স্প্রেডারকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রের কাছে ৩ কোটি ভ্যাকসিন চেয়েও কিছু মেলেনি বলে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। মুখ্য়মন্ত্রী জানান,৩ কোটি ভ্যাকসিন পেলে রাজ্য ২ কোটি টিকা নিত। ১ কোটি ভ্যাকসিন বেসরকারি ক্ষেত্রে দেওয়া হত।