রাজভবনে শপথ নিলেন মমতা মন্ত্রিসভার সদস্যরা। শপথ নিলেন ২৪ জন পূর্ণ মন্ত্রী, দশ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী। বেলা পৌনে এগারোটা নাগাদ শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রথমে পূর্ণমন্ত্রীরা একসঙ্গে শপথ নেন। অতি সংক্ষিপ্ত সময় মাত্র ৭মিনিটের মধ্যে শেষ সম্পূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠান। শপথগ্রহণ আসতে পারেননি অমিত মিত্র, ব্রাত্য বসু ও রথিন ঘোষ। ভার্চুয়াল মাধ্যমেই শপথ গ্রহণ করেন তারা। এরপর ক্যাবিনেট বৈঠক রয়েছে। সেখানেই মন্ত্রীদের দফতর বন্টন করবেন মুখ্যমন্ত্রী