সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। জেএমবি জঙ্গি সন্দেহে ৩ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। জঙ্গি সংগঠনে রিক্রুটমেন্ট এবং ফান্ডিংয়ের কাজ করত ধৃতরা। সহানুভূতিশীল ব্যক্তিদের কাছ থেকে তোলা হত অর্থ। জঙ্গি মডিউলে নিয়োগ করা হল কম বয়সীদের৷ কলকাতায় ফেরিওয়ালার ছদ্মবেশে ঘোরাঘুরি করত তারা।
রবিবার বাসস্ট্যান্ডের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নথি, কাগজপত্র। ধৃত তিনজনের নাম নাজিউর রহমান, সাবির এবং রবিউল। এদের মধ্যে নাজিউর প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি বলে জানা গিয়েছে বলে দাবি লালবাজারের। তবে কি নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে জেএমবি? তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।