আফগানিস্তানের (Afghanistan) কাবুল বিমানবন্দরে (Kabul airport blast) জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (ISIS) হামলায় তাদের ২৮ জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে তালিবান (Taliban)।
আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে তালিবানের এক নেতা জানিয়েছেন, আইসিসের হামলায় তাঁরা আমেরিকার চেয়ে বেশি মানুষকে হারিয়েছেন।
তালিবান আবারও জানিয়েছে, ৩১ আগস্টের পর মার্কিন যুক্তরাষ্ট্রকে আর কাবুল বিমানবন্দরে থাকতে দেওয়া হবে না। এর মধ্যেই তাদের উদ্ধারকাজ শেষ করতে হবে।
কাবুল বিমানবন্দর ও তার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে দু'টি বিস্ফোরণে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ জন সেনাসহ নিহত হন অন্তত ৯০ জন।