বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ২৫০ রানই যথেষ্ট লড়াইয়ের জন্য। এমনটাই মনে করেন ভারতের ব্যাটিং প্রশিক্ষক বিক্রম রাঠৌর। ইতিমধ্যেই ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান করে ফেলেছে ভারত। আরও ১২০ রান দলের কাছ থেকে চাইছেন রাঠৌর। সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, "যত বেশি রান হয় তত ভাল। তবে আমার মনে হয় এই পরিস্থিতিতে ২৫০-র ওপরে রান হলেই লড়াই করা সম্ভব।" আপাতত ব্যাট করছেন অধিনায়ক বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানে৷ এরপর ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজার মতো ভাল ব্যাটসম্যান আছেন। ভাল ব্যাট করতে পারেন রবীচন্দ্রন আশ্বিনও।