করোনা মেকাবিলায় ২৩,১২৩ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই এই প্যাকেজ ঘোষণা করা হয়
বুধবারই বড়সড় রদবদল হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভায়। স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন হর্ষ বর্ধন। সেই রদবদল পরবর্তী মন্ত্রীসভার প্রথম বৈঠকে করোনা মোকাবিলায় বড়সড় প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই প্যাকেজ থেকে ৭৩৬ টি জেলায় স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। ২০,০০০ নতুন আইসিইউ বেড তৈরি হবে। নতুন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই ঘোষণা করেন।
প্যাকেজে ঘোষিত ২৩,০০৯ কোটি টাকার মধ্যে ১৫,০০০ কোটি টাকা কেন্দ্রীয় সরকার খরচ করবে৷ বাকি ৮,০০০ কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার।