কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ হাসপাতালে লাশ কাটা ঘরে ডোম নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞাপন দেয়। ছ'টি শূন্যপদে কাজ করতে চেয়ে ২০০০ আবেদনপত্র জমা পড়ে।যাঁরা আবেদন করেছেন তাঁদের মধ্যে অধিকাংশই উচ্চশিক্ষিত। হাসপাতালের তরফে জানা গিয়েছে আবেদনকারীদের তালিকায় ইঞ্জিনিয়ার- সহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তররা রয়েছেন
গত বছর ডিসেম্বর মাসে এনআরএস কর্তৃপক্ষ ডোমের চাকরির জন্য বিজ্ঞাপন দেন । ন্যূনতম যোগ্যতা অষ্টম উত্তীর্ণ।
বিজ্ঞাপনে উল্লেখ করা হয় প্রার্থী যদি ডোমের পরিবারের সঙ্গে যুক্ত হন বা প্রার্থীর লাশঘরে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীরা সেই শর্তের পরোয়া করেননি।আবেদনকারীদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার সহ একাধিক স্নাতকোত্তর ডিগ্রিধারী।
জানা গিয়েছে ২০০০ আবেদনের মধ্যে ৭৯৮ জনকে পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে।
উচ্চশিক্ষিত প্রার্থীদের ভিড়ে ডোমের পরিবারের সঙ্গে যুক্ত অধিকাংশ প্রার্থীই পরীক্ষায় বসার সুযোগ পাননি।