Team India : ইংল্যান্ড সফররত কোহলির দলের দুই ক্রিকেটারের করোনা

Updated : Jul 15, 2021 11:15
|
Editorji News Desk

করোনায় আক্রান্ত হলেন ইংল্যান্ড সফররত ভারতীয় দলের দুই ক্রিকেটার। তবে তাঁদের নাম জানা যায়নি। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ভারতীয় দলের দু'জন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। আপাতত একজন ক্রিকেটারকে ইংল্যান্ডে তাঁর এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে রাখা হয়েছে। তবে কেউই গুরুতর অসুস্থ নন।

একজন ক্রিকেটারের প্রথমে গলায় ব্যথা হয়। তারপর তাঁর কোভিড পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ আসে। ওই ক্রিকেটারের সংস্পর্শে আসা আরও কয়েক জন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদেরও তিন দিনের জন্য নিভৃতবাসে রাখা হয়েছিল।

এক ক্রিকেটার করোনা থেকে সেরে উঠেছেন। আক্রান্ত আরও এক ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে রবিবার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন ভারতীয় তারকারা। ঋষভ পন্থ, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রহাণেদের দেখা যায় ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। ঋষভ গিয়েছিলেন ইউরো কাপ দেখতে। অশ্বিন এবং কোচ রবি শাস্ত্রী গিয়েছিলেন উইম্বলডন দেখতে।

Indian Cricket teamteam indiaVirat Kohli

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও