দাবায় বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হল আমেরিকা-জাত এক ভারতীয় বংশোদ্ভূত। মাত্র ১২ বছর ৪ মাস বয়সে এই রেকর্ড গড়ল অভিমন্যু মিশ্র। বুধবার রাশিয়ার সার্গেই কারজাকিনের ১৯ বছর আগের রেকর্ড ভেঙে দেয় ওই কিশোর।
২০০২ সালে সের্গেই কারজাকিন সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হওয়ার রেকর্ড অর্জন করেছিলেন ১২ বছর ৭ মাস। তবে অভিমন্যু ১২ বছর ৪ মাস বয়সেই নতুন রেকর্ড গড়ল।
বুদাপেস্টে অনুষ্ঠিত গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে ভারতীয় গ্র্যান্ডমাস্টার লিওন মেন্ডোনকাকে হারিয়ে অভিমন্যু মিশ্র এই কৃতিত্ব অর্জন করেছেন। গ্র্যান্ড মাস্টার হওয়ার পরে অভিমন্যু বলেছিলেন যে তিনি প্রতিপক্ষের ভুলের উপকার পেয়েছেন। অভিমন্যু বলেছিলেন, “লড়াইটা খুব কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত, লিওন ভুল করেছিলেন, যার জন্য আমি উপকৃত হয়েছি।